সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
থাইল্যান্ডে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি আইনজীবী রাসেল

থাইল্যান্ডে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি আইনজীবী রাসেল

বুলেটিন ডেক্স :

বাংলাদেশের যুবকদের উন্নয়নে কাজের স্বীকৃতি হিসেবে ‘দ্য ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড -২০২৩’ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লিগ্যাল সলিউশন চেম্বারের চেয়ারম্যান আল মামুন রাসেল।

ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের উদ্যোগে শুক্রবার (৩০ জুন) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক ডিপ্লোম্যাট কনফারেন্সে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন আইনজীবী আল মামুন রাসেল।

অ্যাডভোকেট রাসেল আয়োজিত ওই কনফারেন্সে একটা পেপার প্রেজেন্টেশন পরিবেশন করেন, যার বিষয় ছিল – ‘দ্য ইমপ্যাক্ট অব সাইবারক্রাইম অন গ্লোবাল ইয়ুথ’।

এরআগেও আল মামুন রাসেল গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত কনফারেন্সে ‘ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। রাসেল আইন পেশার পাশাপাশি জাতীয় বিতর্ক সংগঠন – বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

এর আগে দক্ষিণ এশিয়াভিত্তিক যুব সংগঠন ‘সাউথ এশিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের (সায়া)’ সভাপতি ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় একজন মোটিভেশনাল স্পিকারও অ্যাডভোকেট আল মামুন রাসেল।

যুবকদের উন্নয়নে কাজ করার জন্য ‘২০২২ নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এই শিক্ষার্থী। নেপালের ভাইস প্রেসিডেন্ট সুরেন্দা বাসনাতের হাতে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।

আল মামুন রাসেলের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। তার বাবা আবুল হাশেম সাবেক সামরিক কর্মকর্তা ও মা ফিরোজা বেগম চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচিত মহিলা কাউন্সিলর।

বা বু ম/ সোহেল রানা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com