শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সুইডেনে কোরআন অবমাননা, জামায়াতের শুক্রবার প্রতিবাদ মিছিলের ঘোষণা

সুইডেনে কোরআন অবমাননা, জামায়াতের শুক্রবার প্রতিবাদ মিছিলের ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আগামী ৭ জুলাই (শুক্রবার) বাদ জুমআ দেশব্যাপী শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।

এক বিবৃতিতে তিনি বলেছেন, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন মাজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনা বাংলাদেশসহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আগামী ৭ জুলাই সারা বিশ্ব এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানাবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও ওই দিন বাদ জুমআ দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করবে।

এই প্রতিবাদ মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ওই বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির দিশারী। কোরআন মাজিদ সার্বজনীন ও বিশ্বজনীন। কোরআন মাজিদ সমগ্র মানবজাতির জন্য পথ প্রদর্শক।

তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই মহাগ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করেছে। এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানানো সকল ধর্মপ্রাণ মুসলমানের ঈমানী দায়িত্ব। বাংলাদেশের মানুষ যাতে এই প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে করতে পারে সে জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com