শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষমা চেয়েছে সুইডেন: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষমা চেয়েছে সুইডেন: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকায় দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিএডিকে ডেকে নিন্দা ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, সুইডেন সরকার এ জন্য ক্ষমা চেয়েছে এবং যে ব্যক্তি কাজটি করেছে তাকে তারা গ্রেফতার করেছে। এ লোকটি বলেছিলেন যে, তিনি শুধু তার বক্তব্য প্রকাশ করবেন। কিন্তু সেখানে যে কোরআন পোড়াবেন সেটা তিনি বলেননি।’

এর আগে তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কোরআন পোড়ানের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার প্রতিবাদ করার দাবি জানান।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ডসহ পশ্চিমা বিশ্ব ফ্রিডম অব রিলিজিয়নের অধীনে বিভিন্ন রকমের সরকারি ও আধা-সরকারি সংস্থা সমগ্র বিশ্বে তদারকি করে। প্রয়োজনে বিভিন্ন দেশের সরকারের ওপর চাপও সৃষ্টি করে। এ চাপ সবসময় এশিয়ার ওপরই থাকে। বাংলাদেশের ওপর সংখ্যালঘু ও মানবাধিকার প্রশ্নে কোণো কারণ ছাড়াই সারাক্ষণ লেগেই থাকে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com