মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চান ন্যাম পররাষ্ট্রমন্ত্রীরা

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চান ন্যাম পররাষ্ট্রমন্ত্রীরা

 নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে প্রয়োজনীয় পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে এই সংকট সমাধানে জরুরি ভিত্তিতে বাংলাদেশ ও মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৯-২০ জানুয়ারি উগান্ডায় হতে যাওয়া ন্যাম শীর্ষ সম্মেলনের জন্য উত্থাপিত প্রস্তাবনায় এটি বলা হয়েছে। আজারবাইজানের বাকুতে ন্যামের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে শীর্ষ সম্মেলনের নথি চূড়ান্ত করা হয়।

মন্ত্রিপর্যায়ের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই সভাটি পরবর্তী ন্যাম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক সভা। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি তার বক্তব্যে বলেন, ন্যাম শীর্ষ সম্মেলনের নথিতে বাংলাদেশের প্রস্তাবিত ভাষাগুলো বহুপাক্ষিকতার প্রতি আমাদের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈদেশিক নীতিকে প্রতিফলিত করে। ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারো প্রতি বৈরিতা নয়’-এর মূল নীতিকে প্রতিফলিত করে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com