বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
বাকবিতণ্ডায় ক্ষিপ্ত হয়ে ভাগ্নের রডের আঘাতে মামার মৃত্যু

বাকবিতণ্ডায় ক্ষিপ্ত হয়ে ভাগ্নের রডের আঘাতে মামার মৃত্যু

নড়াইল সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় ভাগ্নের রডের আঘাতে মামা মো. সিরাজুল ইসলাম (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই)  রাত ৮টার দিকে ওই উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মধ্যপাড়া শিব মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেশ মোল্লার ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে মহব্বত মোল্লা সোমবার সন্ধ্যায় মোবাইলে টাকা রিচার্জের জন্য নদীর ওপারে আলীগঞ্জ বাজারে যায়। ফেরার পথে তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই ও প্রতিবেশী গফফার মোল্লার ছেলে শান্ত মোল্লার সঙ্গে বাকবিতণ্ডা হয় মহব্বতের। পরে তিনি বাড়ি ফিরে তার বাবাকে এ বিষয়ে জানালে, সিরাজুল শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হন। এসময় শান্ত ক্ষিপ্ত হয়ে তার ৮-১০ জন সহযোগীকে নিয়ে রড ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি হামলা করেন সিরাজুলের ওপর। শান্তর রডের আঘাতে সিরাজুল মাটিতে লুটিয়ে পড়েন বলে তার ছেলে মহব্বত অভিযোগ করেন।

স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল  সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। পাশাপাশি এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com