রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পিরোজপুর সংবাদদাতা

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও পাঁচ শ্রমিক। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদের তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 

শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম তদন্ত কমিটি গঠনের কথা জানান।

এ ঘটনায় দগ্ধরা হলেন- জাহাজের স্টাফ শাকিল (৩৫), ফরিদুল ইসলাম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। 

এছাড়াও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের বুড়িরচর গ্রামের মৃত আব্দুল মন্নান খানের ছেলে ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার, বরিশালের বাসিন্দা মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেলালসহ জাহাজে আরও দুইজন কর্মী নিখোঁজ রয়েছেন। 

ঝালকাঠি পদ্মাা অয়েল কোম্পানি কর্তৃপক্ষ জানায়, সাগর নন্দিনী-২ জাহাজটি প্রায় ১০ লাখ লিটার পেট্রোল এবং ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করে। শনিবার বিকেলে জাহাজটি থেকে তেল খালাস করার কথা ছিল। তার আগে দুপুরে ইঞ্জিন রুমে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইঞ্জিন রুমের তলা ফেটে যাওয়ায় বর্তমানে জাহাজটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে।

জাহাজটির নিখোঁজ সুপারভাইজারের ভাই আলাউদ্দিন হোসেন বলেন, আমার বড় ভাই মাসুদুর রহমান বেলাল এ জাহাজটির সুপারভাইজার। তাকে খুঁজে পাচ্ছি না। সে জাহাজে উঠেছে তারপর আর কথা হয়নি।ঘটনা শুনে চলে আসছি চাঁদপুর থেকে। 

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তদন্ত শেষে বলা যাবে। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com