মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভুয়া টিকিট-ভিসায় কাতার পাঠানোর প্রতারণা, গ্রেফতার ২

ভুয়া টিকিট-ভিসায় কাতার পাঠানোর প্রতারণা, গ্রেফতার ২

 নিজস্ব প্রতিবেদক

অসহায় দিনমজুরের স্ত্রীকে কাতারে গৃহকর্মী হিসেবে পাঠানোর কথা বলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেফতাররা হলেন- রবিন খন্দকার এবং শান্ত কালু। এ বিষয়ে চক্রের আরও দুই হোতাসহ চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

শনিবার (১ জুলাই) এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, সিরাজগঞ্জের একজন গৃহবধূ মোছা. আইরিন খাতুন (২০) গ্রামের একজন ব্যক্তির কাছ থেকে গৃহকর্মী হিসেবে কাতার যাওয়ার ভিসা পান। এরপর তিনি গৃহকর্মী হিসেবে প্রশিক্ষণের জন্য টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যান।

এসময় সেখানে তার পরিচয় হয় তারেকুজ্জামান রাকিবের (২৯) সঙ্গে। রাকিব টিটিসির সামনে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করেন। এসময় রাকিব ভুক্তভোগী নারীকে বলেন, বয়স কম হওয়ায় তিনি কাতার যেতে পারবেন না। এছাড়াও তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বলে তিনি ভুক্তভোগীকে ভয় দেখান এবং দেড় লাখ টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রস্তাব দেন।

তার প্রস্তাবে আইরিন খাতুন রাজি হন এবং রাকিব এবং সিপনকে (৪০) কয়েক দফায় এক লাখ ৩৫ হাজার ৫০০ টাকা দেন।

এসময় অভিযুক্তরা আইরিনকে বারবার ফ্লাইটের তারিখ দিচ্ছিলেন। বিমানবন্দর কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ পাঠাবেন বলে গত ১২ জুন ও ১৪ জুন বিমানবন্দর আসতে বলে তারা গা ঢাকা দেন ।

আইরিন বারবার ফোন করলেও তারা বিমানবন্দরে কন্ট্রাক্ট অফিসারের ডিউটি নেই বলে তাকে ফিরে যেতে বলেন । আইরিন বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন । এসময় উপায় না দেখে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে এসে অভিযোগ করেন ।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেফতারে নামে এপিবিএন । এসময় আইরিনের মাধ্যমে রাকিব এবং শিপনের সঙ্গে আবার যোগাযোগ করা হলে তারা আইরিনকে ফ্লাইট করে দেওয়ার আশ্বাস দেন। আইরিনকে ৩০ জুন বিমানবন্দরে এসে তার পাসপোর্ট ও টিকিট নিয়ে যেতে বলেন রাকিব ।

রাকিব ও সিপন ভুক্তভোগীকে বিমানবন্দরে আসতে বললেও নিজেরা আইরিনের সঙ্গে দেখা না করে তাদের চক্রেরই আরও দুই সদস্যকে বিমানবন্দরে পাঠান এবং আইরিনের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা আদায় করতে বলেন। এ টাকা নেওয়ার উদ্দেশ্যেই আসামি রবিন খন্দকার এবং শান্ত কালু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকার বাইরে চায়ের দোকানে আইরিনের সঙ্গে দেখা করেন।

এসময় তারা আইরিনকে তার পাসপোর্ট এবং ভুয়া টিকিট বুঝিয়ে দিয়ে টাকা দাবি করলে সাদা পোশাকধারী এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাদের দুজনকে গ্রেফতার করেন। রবিন, শান্ত, রাকিব, সিপনকে আসামি করে ভুক্তভোগী নারী বিমানবন্দর থানায় দণ্ডবিধি আইনে মামলা করেছেন ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com