সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
‘বাংলাদেশ এখন অন্য দেশকে সাহায্য করে’ ভিক্ষা করে না,

‘বাংলাদেশ এখন অন্য দেশকে সাহায্য করে’ ভিক্ষা করে না,

মৌলভীবাজার সংবাদদাতা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে জনগণের সকল দাবি-দাওয়া পূরণ হবে। বাংলাদেশ এখন ভিক্ষা করে না বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে।

শনিবার (১ জুলাই) দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হতো না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিল। দেশের উন্নয়ন বন্ধ ছিল,  সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ করের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি মনবীর রায় মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com