শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে সেমিফাইনালের পথে বাংলাদেশ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে সেমিফাইনালের পথে বাংলাদেশ

নিজেস্ব প্রতিবেlদক

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে সেমিফাইনালের পথে বাংলাদেশ। আজ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র প্রয়োজন ছিল সেমিফাইনাল খেলতে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৩-১ গোলে লীড নিয়েছে।

মালদ্বীপ ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশ পিছিয়ে পড়েছিল শুরুতে। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে লীড নেয় ভূটান। মিনিট চারেক পর ভূটানের আরেকটি জোরালো শট ক্রসবারে লেগে ফেরত আসে। মালদ্বীপ ম্যাচে সমতা ফিরতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশকে। এই ম্যাচে অবশ্য এত অপেক্ষা লাগেনি।

২৫ মিনিটে বক্সের সামনে থেকে বা পায়ে দুর্দান্ত শটে গোল করেন অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন। যিনি এই ম্যাচেই প্রথমবারের মতো একাদশে এসেছেন। গোল করার পাশাপাশি গোল করিয়েছেনও মোরসালিন। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে দারুণভাবে রাকিব হোসেনকে বল বাড়ান মোরসালিন। রাকিবের রিসিভ করা বল ভূটানী ডিফেন্ডারের গায়ে লেগে জালে প্রবেশ করে।

দ্বিতীয় গোলটি আত্মঘাতী হলেও তৃতীয় গোলটি হয়েছে দুর্দান্ত। রাকিব অনেকটা শূন্য কোণ থেকে শট নেন। সাইড পোস্টে লেগে বল জালে জড়ায়। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের দুই ফুটবলারের টানা দুই ম্যাচে গোলের ঘটনা আগে কখনো ছিল কি না সেটা গবেষণার বিষয়। তবে গত কয়েক বছরে নেই এটা নিশ্চিত করেই বলা যায়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com