মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রের মুখে খামার থেকে ৭ গরু ডাকাতি

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রের মুখে খামার থেকে ৭ গরু ডাকাতি

লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রের মুখে খামারির দুই আত্মীয়কে অস্ত্রের মুখে জিম্মি করে সাতটি গরু নিয়ে গেছে ডাকাত। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলো দাবি খামারির।

বুধবার (২৮ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে ভোলাকোট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর সদস্য (মেম্বার) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোর ৪টার দিকে একই ইউনিয়নের টিউরি গ্রামে শেখ ফরিদের খামারে ডাকাতদল হানা দেয়।

এ সময় নাঈম ও নাজিম নামে তার দুই আত্মীয়কে অস্ত্রের মুখে জিম্মি করে সাতটি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় ডাকাত। 

ক্ষতিগ্রস্ত খামারি শেখ ফরিদ সাংবাদিকদের জানান, বাড়ির পাশেই তার খামার, এতে ১৯টি গরু ছিল। এর মধ্যে কোরবানির জন্য তিনি সাতটি গরু বিক্রি করেছেন। তবে ক্রেতারা গরুগুলো ঈদের দিন সকালে নিয়ে যাবেন বলে খামারে লালন-পালনের জন্য রেখে যান।

মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি খামারেই ছিলেন। পরে তিনি নাঈম ও নাজিম নামে দুই আত্মীয়কে রেখে বাসায় চলে যান। এর এক ঘণ্টা পরই গাড়িযোগে আসা ১০-১২ জনের ডাকাতদল খামারে হানা দেয়। এ সময় নাঈম ও নাজিমকে অস্ত্রের মুখে জিম্মি করে গরুগুলো গাড়িতে তুলে নিয়ে যায় ডাকাত।

খামার থেকে ফরিদের একটি মোবাইলফোনও নিয়ে যায় তারা।

ভোলাকোট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান বলেন, ফরিদের সাতটি গরু দুর্বৃত্তরা নিয়ে গেছে। ঘটনাটি ফরিদ থানা পুলিশকে জানিয়েছে।   

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

তবে ঘটনাটিকে ডাকাতি বলতে নারাজ তিনি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com