সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চট্টগ্রাম চিড়িয়াখানায় ডিম ফুটে জন্ম নিয়েছে ১৬ অজগরের বাচ্চা

চট্টগ্রাম চিড়িয়াখানায় ডিম ফুটে জন্ম নিয়েছে ১৬ অজগরের বাচ্চা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ডিম ফুটে জন্ম নিয়েছে ১৬ অজগরের বাচ্চা। প্রায় দুই মাস আগে ইনকিউবেটরে রাখা ২২টি ডিম গত ২৩ জানুয়ারি থেকে ফুটতে থাকে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, অজগরের বাচ্চাগুলোকে অন্তত এক মাস ইনকিউবেটরে রেখে লালনপালন করা হবে। তারপর পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার সক্ষমতা অর্জন করলে এগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

বুধবার (২৮ জুন) চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় চতুর্থবারের মতো কৃত্রিম উপায়ে অজগরের ডিম থেকে বাচ্চা ফুটানো হয়েছে। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে ২৫টি বাচ্চা ফুটানো হয়েছিল। তারপর ২০২১ সালে ২৮টি এবং ২০২২ সালে ১১টি অজগরের বাচ্চা ফুটানো হয়।

প্রত্যেকবার কৃত্রিম উপায়ে ফোটানো বাচ্চাগুলোকে নির্দিষ্ট সময় ইনকিউবেটরে লালনপালনের পর সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছিল বলে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com