শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পদ্মা সেতু নির্মাণে নেওয়া ঋণের ৩য় ও ৪র্থ কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ

পদ্মা সেতু নির্মাণে নেওয়া ঋণের ৩য় ও ৪র্থ কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ

নিজেস্ব প্রতিবেদক

নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর জন্য নেওয়া ঋণের ৩য় ও ৪র্থ কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মঞ্জুর হোসেন আনুষ্ঠানিকভাবে অর্থ বিভাগের সিনিয়র সচিবকে ৩১৬,০২,৬৯,০৯৩ টাকা পরিশোধ করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের নিজস্ব-অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩২,৬০৫.৫২ কোটি টাকা।

নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।

২০২২ সালের ২৬ জুলাই সরকারের অর্থ বিভাগের সাথে একটি সংশোধিত ঋণ চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সে চুক্তি অনুযায়ী, ১% সুদহারে ৩৫ বছরের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করা হবে।

ঋণ পরিশোধের সময়সূচী অনুসারে, প্রতি অর্থবছরে চার কিস্তিতে সুদ পরিশোধ করা হবে, মোট কিস্তি ১৪০টি।

এছাড়া সেতুর বিস্তারিত নকশার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ২% সুদে দুটি ঋণ চুক্তির আওতায় ১৫ বছর মেয়াদী মোট ১,৭৪,৫৩,০০০ টাকার স্পেশাল ড্রয়িং রাইট (এসডিআর) ঋণ নেওয়া হয়েছে।

বছরে চার কিস্তি, অর্থাৎ মোট ৬০ কিস্তিতে সুদ ও মূলসহ ২৮,০৯৯,৩৩০ টাকা এসডিআর পরিশোধ করা হবে।

চুক্তির পর ২০২২-২৩ অর্থবছর থেকেই সেতু কর্তৃপক্ষের ঋণ পরিশোধ শুরু হয়েছে। ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন সেতুটি উদ্বোধনের পর থেকে এ বছরের ১৮ জুন পর্যন্ত টোল হিসেবে মোট ৭৭,৯৭,৫৮৭,০০০ টাকা আদায় করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com