শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আজ পটুয়াখালীর ৪০ গ্রামে ঈদ উদযাপন

আজ পটুয়াখালীর ৪০ গ্রামে ঈদ উদযাপন

পটুয়াখালী সংবাদদাতা

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৪০ গ্রামের বিশ হাজারেরও বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গনি। এছাড়া অন্যান্য উপজেলাগুলোতেও হানাফি মাজহাবের অনুসারীরা ঈদের নামাজ শেষে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ, বাউফল, গলাচিপা ও কলাপাড়াসহ মোট ৪০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শত বছরেরও বেশি সময় থেকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজাসহ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছেন তারা। তাদের মতে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেদিন থেকেই রোজা রাখা এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা উচিত।

বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গনি বলেন, আলহামদুলিল্লাহ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে আমরা রোজা ও ঈদ পালন করছি। আজ আমাদের সঙ্গে জেলার ৪০ গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com