শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে

বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে

স্পোর্টস ডেস্ক

অনেক দিন ধরেই ফিফা র‍্যাঙ্কিংয়ে একশ নব্বইয়ের ঘরে বাংলাদেশ। উন্নতি তো হয়নি, বাজে ফলে বেশ কয়েকবার হয়েছে অবনমন। এখনও একশ নব্বইয়ের ঘরেই আছেন জামাল ভূঁইয়ারা, তবে মালদ্বীপকে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। 

১৫৪তম স্থানে থাকা মালদ্বীপকে হারানোয় ৭ দশমিক ৫৯ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজের দলটির। আগের ৮৮৪-এর সঙ্গে নতুন এই রেটিং পয়েন্ট যোগ হওয়ায় মোট রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৮৯১ দশমিক ৪৭। তাতে ব্রুনাইকে এক ধাপ নিচে নামিয়ে এক ধাপ উন্নতিতে ১৯২তম স্থান থেকে ১৯১তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। 

যদিও ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেনি। তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রতিদিন যে আপডেট দেয়, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান ১৯১তম। আগামীকাল ভুটানের বিপক্ষে জিতলে ২ দশমিক ৫৬ রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮৯৪ দশমিক শূন্য তিন। রেটিং পয়েন্ট বাড়লেও র‍্যাঙ্কিংয়ে ১৯১তম স্থানেই থাকবে বাংলাদেশ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com