মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নির্বাচনে বিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা : ইসি আহসান হাবিব

নির্বাচনে বিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা : ইসি আহসান হাবিব

যশোর সংবাদদাতা

যশোরের আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচন ও মনিরামপুরের একটি ইউপি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলছেন, এখানকার প্রশাসন, নির্বাচন কমিশন সুন্দরভাবে কাজ করছে। আমি আশ্বস্ত যে এখানে নির্বাচন সুষ্ঠভাবে হবে। আমি তাদের বার্তা দিয়েছি যে, যদি কোনো প্রকার আচরণবিধি ভঙ্গ হয় কঠোরভাবে তারা দমন করবে। এবং ব্যবহার খুব বিনয়ের সাথে হবে। আইন প্রয়োগ হবে কঠোরভাবে। 

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে যশোর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বেনাপোল পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সাধারণ ও উপনির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রতিটা নির্বাচনই একইভাবে গুরুত্ব দিয়ে আসছে। সেটা ইউনিয়ন হোক, পৌরসভা হোক। সেই ভাবেই মনিরামপুরের একটা ইউনিয়নের নির্বাচন হবে। কিছু কিছু অভিযোগ ছিল, আমি সেখানে গিয়ে প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এরপর বেনাপোল নির্বাচন হচ্ছে ১২ বছর পর। এক যুগ পর নির্বাচন হওয়াটা একটা স্বাভাবিক নয়। সেই জন্য এটা আমরা গুরুত্ব বেশি দিয়েছি। প্রাথীদের সঙ্গে মতবিনিয় করেছি। কিন্তু তাদের মধ্যে কোনো অভিযোগ নাই।

এ সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নির্বাহী মেজিস্ট্রেট রফিকুল হাসান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারসহ আরও অনেকে।

প্রসঙ্গত, বোনপোল পৌরসভায় আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে তিনজন এবং কাউন্সিলর পদে ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজনসহ মোট ৪৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com