মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
গত এক বছরে ১০,৭৪,৫৫২ জন কর্মী বিদেশ গেছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

গত এক বছরে ১০,৭৪,৫৫২ জন কর্মী বিদেশ গেছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০২২-২৩ অর্থবছরে এ পর্যন্ত (১৫ জুন ২০২৩) ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে গমন করেছেন। তিনি আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

মন্ত্রী জানান, গত অর্থবছরের একই সময়ে ২০২১-২২–এ (১৫ জুন ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন কর্মী বিদেশে গমন করেছেন। চলতি অর্থবছরে গত বছরের তুলনায় ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গমন করেছেন।

সরকারি দলের অপর সদস্য হাবিবুর রহমানের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, জনশক্তি রপ্তানির উদ্দেশ্যে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান।

বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com