মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বেতন-বোনাসের দাবিতে দুই পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

বেতন-বোনাসের দাবিতে দুই পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় দুটি পোশাক প্রস্তুত কারখানায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। রবিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা ও ৭টায় বিক্ষোভ শুরু হয়। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি প্রতিষ্ঠানে শ্রমিক বিক্ষোভ অব্যাহত ছিল।

শ্রমিক, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০ জুন থেকে সাতাইশ এলাকায় প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের প্রায় এক হাজার শ্রমিক তিন মাসের বকেয়া বেতনের জন্য আন্দোলন শুরু করেন।২১ জুন শ্রমিক বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ ২৫ জুন বেতন পরিশোধের তারিখ দিয়ে নোটিশ দেয়। সেই আশায় শ্রমিকরা সারা দিন গেটে অপেক্ষা করেও বেতন না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভ শুরু করেন।

এদিকে একই এলাকায় তারাটেক্স লি. নামে আরেকটি কারখানার শ্রমিকরা বোনাসের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারাফ হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com