মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের

সিলেট সংবাদদাতা+

নিয়োগে অনিয়মের অভিযোগে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার মো. নাঈমুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ কিউ এম নাছির উদ্দীন এই আদেশ দেন।

রবিবার (২৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের সরকারি কৌঁসুলি আলী মরতুজা কিবরিয়া। তিনি বলেন, ‘সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।তাঁদের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ অবস্থায় দুদক বিভিন্ন মারফতে খবর পেয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের দেশ ছাড়ার শঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে দুদকের পক্ষ থেকে গত মঙ্গলবার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আদালতে একটি আবেদন করেন। এরপর আদালত আগামী ৬০ দিনের জন্য তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

২০২১ সালের ৬ জুন ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় : উপাচার্য পরিবারের ১৩ বিএনপি-জামায়াতের ১৭ জন নিয়োগ’ শিরোনামে কালের কণ্ঠে প্রধান প্রতিবেদন ছাপা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়টির নিয়োগপ্রক্রিয়ার নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এর পরদিনই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তদন্ত কমিটি গঠন করে। ৭ নভেম্বরে তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালুর আগেই ইউজিসি অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত শতাধিক ব্যক্তিকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অস্থায়ীভাবে দেওয়া এসব নিয়োগে উপাচার্যের আত্মীয়স্বজন থেকে শুরু করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, প্রভাবশালী নেতাদের স্বজন ও ঘনিষ্ঠজনরা আছেন। তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে, ১০৯টি পদে নিয়োগের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়। এটি দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী।সিলেট শহরের চৌহাট্টা এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে প্রশাসনিক কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য শহরের পাশে দক্ষিণ সুরমা এলাকায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা উপাচার্যের মেয়াদ শেষে চলতি বছরের ১ জানুয়ারি সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন। এর আগে গত বছরের ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান আবুল কালাম মো. ফজলুর রহমান।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com