মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রত্যাশা করি চিহ্নিত দুর্নীতিবাজরা যেন নির্বাচনে না আসে : মঈনউদ্দীন আবদুল্লাহ (দুদক)

প্রত্যাশা করি চিহ্নিত দুর্নীতিবাজরা যেন নির্বাচনে না আসে : মঈনউদ্দীন আবদুল্লাহ (দুদক)

ময়মনসিংহ সংবাদদাতা

চিহ্নিত দুর্নীতিবাজরা যেন নির্বাচনে না আসে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

রোববার (২৫ জুন) দুদকের প্রধান কার্যালয়ে দুদক বিটের সংগঠন রিপোর্টার্স এগেইনেস্ট করাপশনের (র‌্যাক) সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশার কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, কে নির্বাচন করবে, কে করবে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার ও তাদের দলের ব্যাপার। আমাদের বিষয়টি ভিন্ন, দুর্নীতিবাজ ও কালোটাকার মালিক যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সে যেই হোক। নির্বাচন এলেই তাদের বিরুদ্ধে বাড়তি কিছু করব, অন্য সময় করব না, বিষয়টি তেমন নয়। দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে অভিযোগ এলে স্বাভাবিক নিয়মে কাজ হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যাশা করি না, দুর্নীতিবাজরা নির্বাচনে আসুক। আমরা প্রত্যাশা করি চিহ্নিত দুর্নীতিবাজরা যেন নির্বাচনে না আসে।

সরকার দলীয় এমপিদের দুর্নীতির অভিযোগ অব্যাহতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দুদক যার বিরুদ্ধে প্রমাণ পাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। এখানে কাজ তথ্য-প্রমাণের ভিত্তিতে।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধ শ্রেয়। দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার পরিবর্তে দুর্নীতি যাতে না হয়, সেই ব্যবস্থা করতে পারলে ভালো হয়। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে দুদক কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, গণমাধ্যমের নিউজের কারণে দুর্নীতিবাজরা আতঙ্কের মধ্যে থাকে। ‍দুর্নীতিবাজরা রিপোর্টারদেরই বেশি ভয় পায়। দুর্নীতিবাজদের তথ্য সাংবাদিকদের কাছে যাওয়ার কারণে সাংবাদিকরা রিপোর্ট করেন। এর ফলে আমাদেরও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হয়।

দুদক সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার জহুরুল হক ও র‌্যাক সভাপতি আহমদ ফয়েজসহ সংগঠনটির নেতারা। অনুষ্ঠানের র‌্যাকের নিজস্ব ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com