বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
৩০০০ কোটি টাকার তহবিল নারী উদ্যোক্তাদের জন্য

৩০০০ কোটি টাকার তহবিল নারী উদ্যোক্তাদের জন্য

নিজেস্ব প্রতিবেদক

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য গঠিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর নাম পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন করে নাম দেওয়া হয়েছে ‘নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’। পাশাপাশি বাড়ানো হয়েছে তহবিলের আকার। দেড় হাজার কোটি থেকে বাড়িয়ে তহবিলের আকার তিন হাজার কোটিতে উন্নীত করা হয়েছে।

রোববার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর নাম পরিবর্তন করে ‘নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ হিসেবে নামকরণ করা হলো। পাশাপাশি ওই তহবিলের পরিমাণ এক হাজার ৫০০ কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হলো।

এই সার্কুলার ও সার্কুলার লেটারসহ নারী উদ্যোক্তাদেরকে বিতরণ করা ঋণ/বিনিয়োগের বিপরীতে প্রণোদনা সংক্রান্ত ১৭ আগস্ট ২০২১ তারিখের এসএমইএসপিডি সার্কুলার নং-০৮ এবং একই বিষয়ে ২০ জুন ২০২২ তারিখের এসএমইএসপিডি সার্কুলার লেটার নং-০২ এ বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com