শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাই

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাই

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে মো. সেন্টু ওরফে শাকিল(৩২) নামে এক যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত যুবক স্থানীয় একটি গার্মেন্টসে মালপত্র সাপ্লাইয়ের কাজ করেন।

শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা উদ্যান এলাকার ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আহত শাকিল বলেন, বসিলার গরুর হাট থেকে কোরবানির গরু কিনে ঢাকা উদ্যান মনিরের বাজার এলাকায় বাসায় যাচ্ছিলাম। এমন সময় একটি টেম্পুতে করে ১০-১২ জন দুর্বৃত্ত আমার গতিরোধ করে দাঁড়ায়। কোন কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যাই। পরে তারা গরু নিয়ে দ্রুত ঢাকা উদ্যান এলাকা ত্যাগ করে।

সে আরও জানায়, তারা আমার হাত ও পায়ের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com