বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফরিদপুরের অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, নিহত সাতজনের মৃতদেহ হস্তান্তর

ফরিদপুরের অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, নিহত সাতজনের মৃতদেহ হস্তান্তর

ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা, দুই মেয়ে, চার নাতি-নতনিসহ সাতজনের মৃতদেহ আপত্তি না থাকায় বিনাময়নাতদন্তে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মৃতদেহগুলো স্বজনদের হাতে তুলে দেয় ফরিদপুর কোতোয়ারি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল ফরুক রানা।

মৃত কমলার দেবর জাকির খান (৩৭) কমলা, হাসিব, আরিফ ও হাফসার মৃতদেহ বুঝে নেন। মৃত বিউটির ননদ জামাতা মো. আবুল হাসান (৩৮) বিউটি ও তার ছেলে মেহেদীর মৃতদেহ বুঝে নেন। মৃত তাসলিমার মৃতদেহ বুঝে নেন তার চাচা শ্বশুর আব্দুল হামিদ শেখ (৭১) ।

মৃত কমলার দেবর জাকির খান জানান, মৃতদেহগুলো বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমড়া গ্রামে নিয়ে যাওযা হবে। পরে পরিবারিক সিন্ধান্ত অনুযায়ী দাফনের উদ্যোগ নেওয়া হবে।

মৃত আরিফ-হাসিব-হাফসার ফুফু শামীমা ইয়াসমিন মৃতদেহ নিতে ফরিদপুর মেডিকেল হাসপাতালের মর্গে এসেছিলেন। তিনি মুঠোফোনে মৃত আরিফের আগের ছবি দেখে কান্না করছিলেন। তবে গলা থেকে কোনো স্বর বের হচ্ছিল না। সাংবাদিকদের কোনো প্রশ্নের তেমন উত্তরও তিনি দিতে পারেননি। এছাড়া হাসপাতাল চত্বরে আর তেমন কোনো স্বজনের দেখা মেলেনি।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, এ ঘটনায় তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। কমিটির অন্য সদস্যরা হলেন, পুলিশ সুপারের প্রতিনিধি, বিআরটি’এর প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি এবং সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com