মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু পরিষদের শুভেচ্ছা

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু পরিষদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৩ জুন) বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে যুক্ত বিবৃতিতে দলটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

যুক্ত বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ওই দিনটি সৌর-করোজ্জল একটি উজ্জ্বল দিবস। ১৯৪৯ সালের ২৩ জুন থেকে ২০২৩ সালের ২৩ জুন একটি সুদীর্ঘ পথ পরিক্রমা। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে ১৯৪৮ এর ১১ মার্চ যে ছাত্র বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালিত হয়, তারই পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একাত্তরে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু যেভাবে দলটিকে পরিচর্যা করেছেন ও জনগণকে সংগঠিত করেছেন তার ফলেই আওয়ামী লীগ সারা দেশজুড়ে আজ এক মহীরুহে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু তার ৬ দফার আন্দোলন ও ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাঙালি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, তার ফলেই ৭০ এর নির্বাচনে তিনি বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন।

বিবৃতিতে আরও বলা হয়, আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এছাড়া আমরা আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের এ ঐতিহাসিক ২৩ জুনে দেশবাসীর প্রতি আহ্বান, আসুন আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই যে, শেখ হাসিনার সুনেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে ‘স্মার্ট বাংলাদেশ’ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলব।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com