বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএনপির আমলে কোথায় ছিল গণতন্ত্র : হানিফ

বিএনপির আমলে কোথায় ছিল গণতন্ত্র : হানিফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর কোথায় ছিল গণতন্ত্র, কোথায় ছিল মানবাধিকার? আমাদের প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী হিসেবে নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে। ১০ হাজার মা-বোনকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের মানবতা? কোথায় ছিল গণতন্ত্র? যখন আমাদের নেতা শাহ এম এস কিবরিয়াকে প্রকাশ্য জনসভায় হত্যা করা হলো।

শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, আমাদের সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টারকে যখন প্রকাশ্য হত্যা করা হলো, তখন কোথায় ছিল গণতন্ত্র ও আইনের শাসন? যখন আমরা দেখলাম চট্টগ্রামে অধ্যাপক প্রবাল কৃষ্ণ মুহুরীকে রাইফেল ঠেকিয়ে মাথায় গুলি করে মগজ ছিন্নভিন্ন করা হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের গণতন্ত্র?

তিনি বলেন, আজকে বিএনপি জামায়াতকে পাশে বসিয়ে গণতন্ত্রের সবক দিচ্ছে, পাঠশালা খুলে বসেছে এই মানবতা হরণকারীরা। আমাদের মানবতার সবক দিতে হবে না। এ দেশে বঙ্গবন্ধুকন্যা প্রমাণ করেছেন মিয়ানমার সরকারের তাড়িয়ে দেওয়া ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছেন বিশ্বে তিনি মানবতায় অনন্য।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আজ আমরা দেখি বিএনপি খুব উজ্জীবিত। তারা আন্তর্জাতিক শক্তির ভয় দেখাচ্ছে। তারা আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে চায়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়। কাকে ভয় দেখান, আওয়ামী লীগের কর্মী আমরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা, জননেত্রীর সৈনিক আমরা। যে বঙ্গবন্ধু জীবনে কারও কাছে মাথা নত করেননি, মৃত্যু ভয়ে ভীত হননি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যিনি মুক্তির জয়গান গেয়েছিলেন, তারই কন্যা শেখ হাসিনা কখনো কারও কাছে মাথা নত করবে না। সমস্ত দেশি-বিদেশি আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্র ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com