বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন পরশ

বরিশালের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন পরশ

বরিশাল সংবাদদাতা

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বরিশালের নেতাকর্মীদের সাধুবাদ ও ধন্যবাদ জানাতে চাই। আপনারা জননেত্রী শেখ হাসিনার প্রতি ভরসা রেখেছেন। সদ্য সমাপ্ত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কাকে জয়যুক্ত করেছেন। এ জন্য আপনারা সবাই কৃতিত্বের অংশীদার। বরিশালের আওয়ামী লীগ সারা বাংলাদেশে সমাদৃত হচ্ছে। বরিশাল রাজনৈতিক দিক দিয়ে উর্বর এবং ঐতিহ্যবাহী। এই মাটিতেই আমার জন্ম। এ কারণেই আপনাদের অনেক কাছের মনে হয়।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সাদিক আব্দুল্লাহসহ সড়ক পথে বরিশালে পৌঁছান পরশ।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আমি বরিশালে এসেছিলাম এবং ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে বসেছিলাম। আপনারা একটি পরিবর্তনশীল সময়ে যেমন চরিত্র ও মনোবৃত্তি দেখিয়েছেন নৌকার প্রতি, আমি নিশ্চিত আপনাদের এই অবস্থান নেত্রীকে অভিভূত করেছে এবং তাকে গর্বিত করেছে। এভাবে আপনারা যদি নৌকার হাল ধরে থাকেন তাহলে আগামীতে যে কোনো ধরনের সংকট আমরা মোকাবিলা করতে পারবো।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ২৪ জুন বরিশালে বিএনপি-জামায়াত একটি সমাবেশ করতে যাচ্ছে। আমরাও দেশের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ অব্যাহত রেখেছি। এজন্য কিছু প্রস্তুতি সভাও করেছি। আগামী ২৪ জুন বরিশালে যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে এতে নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চাইছি।

শেখ ফজলে শামস পরশ বলেন, আমরা গায়ে পড়ে কারও সঙ্গে সংঘাতে জড়াবো না। কেউ আমাদের সঙ্গে বিরোধে জড়ালে প্রশাসনের সহায়তা নিব।

বরিশালের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই আমার মামা বাড়ির লোকজন। সবাই আন্তরিক এবং আমার হৃদয় স্পর্শ করেন আপনারা।

বরিশালের শান্তি সমাবেশ সফল করতে দায়িত্বে থাকা যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মাজহারুল ইসলামকে নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেন যুবলীগ চেয়ারম্যান।

এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com