বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় পার্টি কাউকে লিখিত দিয়ে রাজনীতি করে না : চুন্নু

জাতীয় পার্টি কাউকে লিখিত দিয়ে রাজনীতি করে না : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলছেন, জাতীয় পার্টি কাউকে লিখিত দিয়ে রাজনীতি করে না। আমরা কারো এজেন্ট নই, কোনো পক্ষকে সমর্থন করা আমাদের রাজনীতি নয়। আমরা আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা ৩০০ আসনেই নির্বাচন করার সাহস রাখি। 

বৃহস্পতিবার (২২ জুন) জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে জাপার মনোনীত প্রার্থী মেজর (অব.) সিকদার মো. আনিসুর রহমানের অংশগ্রহণ উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

চুন্নু বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারে এমন পরিবেশ তৈরি করতে হবে। 

ভোটারদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ভোটের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। অবস্থান কর্মসূচি নয়, মারামারি নয়…ভোটের মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদ করতে হবে। 

সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ মোটেই ভালো ছিল না অভিযোগ করে জাপা মহাসচিব বলেন, সিটি নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেনি। 

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ভোটের পরিবেশ সুন্দর করতে হবে। যদি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও এই অবস্থাই চলে তাহলে জাতীয় নির্বাচনে আমরা অংশ নেব কি না তা নিয়ে ভাবতে হবে।  

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com