বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা

বাংলাদেশের সিনেমা এখনো আইসিইউতে : সোহেল রানা

বিনোদন ডেস্ক

বাংলাদেশের সিনেমা এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রয়েছে বলে মত দিয়েছেন ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো খ্যাত মাসুদ পারভেজ সোহেল রানা।

‘এফডিসিকে কখনো আপন মা হিসেবে দেখা হয়নি। সবসময় এফডিসিকে সৎ মায়ের মতো দেখা হয়েছে। এমতাবস্থায় সেখানে ভালো জিনিস আশা করবেন কীভাবে?’ সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে বলতে গিয়ে সোহেল রানা আরও বলেন, ‘আমি বাংলাদেশের সিনেমাতে কোনো পরিবর্তন দেখছি না। দুই-চারজন যারা আসছে তাদের সম্মান দেওয়া হচ্ছে না। সবাইকে নিয়ে দেখা যায় এমন ছবি দেখা যাচ্ছে না। কারণ, এখন ফ্যামিলিই তো নেই। স্ত্রীরা এখন এসেই বলছে আমি তোমাকে নিয়ে আলাদা ঘরে থাকব, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আগে ফ্যামিলির যে ঐতিহ্য ছিল তা এখন নেই। ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো ফ্যামিলিই তো নেই। সমাজ ব্যবস্থাটাই পরিবর্তন হয়ে গেছে।’ 

বর্ষীয়ান এ অভিনেতা মনে করেন, এফডিসিকেন্দ্রিক সমিতিগুলোতে যে কাজ হওয়ার কথা ছিল তা হচ্ছে না। সমিতিগুলো নামকাওয়াস্তে আছে। ছবি যদি তৈরি হতো তাহলে শিল্পী থাকত, তারা কাজ করত। সমিতির কাজ হচ্ছে পিতার মতো। পিতার ছায়ার মতো থাকে সমিতি। একটা কমবাইন্ড ফ্যামিলি। কেউ বিপদে-আপদে পড়লে তাদের সহযোগিতা করা সমিতির কাজ।

সমিতিতে নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে নেগেটিভ বিষয় নিয়ে বলেও মন্তব্য করেন সোহেল রানা। তার কথায়, ‘সমিতিগুলো যেভাবে থাকা দরকার সেভাবে নেই। ছবিও নেই। দেশে এখন খুবই কম ছবি হচ্ছে। সারা বছরে হাতে গোনা কিছু সংখ্যক ছবি হচ্ছে।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com