বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটে নির্বাচন বর্জন করেও প্রায় ১৩ হাজার ভোট পেয়েছেন হাতপাখার প্রার্থী

সিলেটে নির্বাচন বর্জন করেও প্রায় ১৩ হাজার ভোট পেয়েছেন হাতপাখার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরও হাতপাখা প্রতীকে ১২ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে দলটির প্রার্থীর ওপর হামলার ঘটনায় রাতেই মাহমুদুল হাসান সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মাহমুদুল সংগঠনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।

বুধবার সিলেট সিটিতে পঞ্চমবারের মতো ভোট হয়। এতে মেয়র পদে মাহমুদুল হাসান ছাড়া সাতজন মেয়র প্রার্থী ছিলেন। নির্বাচন শেষে রাত সাড়ে ৯টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের। তিনি আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে মাহমুদুল হাসান বলেন, ‘আমরা এ ভোট বর্জন করেছি। যদি এখানে সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে মেয়র হিসেবে হাতপাখার প্রার্থীই নির্বাচিত হতো। এটা সেটআপ ফলাফল। এটা অনেক আগে থেকেই তৈরি করে রাখা। কারণ, নৌকাকে গ্রহণ করার মতো কোনো পরিবেশ এখানে ছিল না। জনগণের কাছে তাদের (আওয়ামী লীগ) কোনো গ্রহণযোগ্যতাই নেই।’

মাহমুদুল হাসান আরও বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি। ফলাফলে যা দেখানো হয়েছে, তা একটা নাটক। এ নাটক অনেক আগে থেকে শুরু হয়েছে। আজ এর সমাপ্তি ঘটল। সবাই মিলে তারা এই নাটক করেছে।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com