রবিবার, ১৪ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম বুকে ধারণ করে কাজ করতে হবে।

বুধবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংযুক্ত দপ্তর/সংস্থার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০২১-২২ অর্থবছরের এপিএ বাস্তবায়নে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে গঠনমূলক প্রতিযোগিতার মাধ্যমে সব প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠানকে কীভাবে আরও দক্ষ করে গড়ে তোলা যায় সে বিষয়ে নজর দিতে হবে। এজন্য উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে আরো জনবান্ধব করে গড়ে তুলতে হবে। 

২০২১-২২ অর্থবছরে এপিএ বাস্তবায়নে সরকারি যানবাহন অধিদপ্তর প্রথম, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি দ্বিতীয় এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড তৃতীয় স্থান অর্জন করে। প্রতিমন্ত্রী এ সময় সংস্থা প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com