মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অস্ত্র খোয়ানো সেই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

অস্ত্র খোয়ানো সেই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

মানিকগঞ্জ সংবাদদাতা

মানিকগঞ্জের দৌলতপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতার অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় যমুনা নদীতে শটগান হারিয়ে ফেলা সেই পুলিশ কনস্টেবল মো. আল আমিনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (২০ জুন) বরখাস্তের পর তাকে দৌলতপুর থানা থেকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মো. আল আমিন দৌলতপুর থানায় কর্মরত ছিলেন।

দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে যমুনা নদীতে কয়েকটি খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিলেন। এতে বাঘুটিয়া ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ে। খবর পেয়ে সোমবার (১৯ জুন) দুপুরে বাঘুটিয়া ও জিয়নপুর ইউনিয়নের মধ্যবর্তী যমুনা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার। অভিযানে একটি খননযন্ত্র জব্দ করা হয়। এ সময় কনস্টেবল মো. আল আমিনের হাতে থাকা শটগানটি নদীতে পড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও শটগানটি উদ্ধার করতে পারেননি।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কনস্টেবলের সঙ্গে থাকা শটগান নদীতে পড়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহলোর অভিযোগে কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অস্ত্রটি উদ্ধারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com