বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শান্তিরক্ষী নিয়ে টিআইকে জড়িয়ে মন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন: টিআইবি

শান্তিরক্ষী নিয়ে টিআইকে জড়িয়ে মন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন: টিআইবি

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে (টিআই) জড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অমূলক বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এ কথা বলছে। পাশাপাশি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে টিআই বা টিআইবি কখনো কোনো কাজ করেনি এবং তা তাদের কর্মপরিধিতেও নেই।

ফলে এ ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আরও উদ্বেগের বিষয়, মন্ত্রীর ওই বক্তব্যে এ বিষয়ে বিএনপির সঙ্গে টিআইবির সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ অমূলক।’ তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, টিআই ও টিআইবি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে না। টিআইবি সম্পূর্ণ দলনিরপেক্ষ একটি প্রতিষ্ঠান। মাননীয় মন্ত্রীর ভিত্তিহীন মন্তব্য বিভ্রান্তিকর ও তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দায়িত্বশীলতার ঘাটতির পরিচায়ক।’

মন্ত্রীর বক্তব্যে টিআই উল্লেখ থাকলেও বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) বিভিন্ন গণমাধ্যমে টিআইবির নাম জড়ানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি আরও বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে টিআই ও টিআইবিকে মিলিয়ে ফেলা হয়েছে। এর আগেও বহুবার এ ধরনের ভুল লক্ষ করা গিয়েছে, যা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com