শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মায়ামিতে মেসির বেতন কত?

মায়ামিতে মেসির বেতন কত?

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। মৌখিকভাবে দুই পক্ষ সম্মত হয়ে গেছে। মেসির সঙ্গে পিএসজির চুক্তি আছে ৩০ জুন পর্যন্ত। এমএসএলের দলবদলের দরজা খুলবে ৫ জুলাই। এরপরই দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হবে। 

মেসি নর্থ আমেরিকার ক্লাবটিতে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের সেরা ঘটনা হতে যাচ্ছে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম। তবে ঐতিহাসিক ওই চুক্তির বেতন-ভাতা, সুযোগ-সুবিধা নিয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।  

সংবাদ মাধ্যম স্পোর্টিকোর মতে, মেসি ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করছেন। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ঐচ্ছিক শর্তও থাকবে। এই আড়াই বছরে মেসি ক্লাব থেকে বেতন ও সাইনিং বোনাস বাবদ ১৫০ মিলিয়ন ইউএস ডলার পাবেন। চুক্তিতে অবসরের পর ইন্টার মায়ামির অংশীদার হওয়ার সুযোগও থাকবে। 

তবে মেসির যুক্তরাষ্ট্র যাত্রায় ওটাই শেষ আয় নয়। তিনি অ্যাপল, এডিডাস ও ফ্যানাটিকস থেকে রেভিনিউ শেয়ার পাবেন। তবে সেটা কত হতে পারে ধারণা দেয়নি স্পোর্টিকো। বিষয়টি নিয়ে এখনও কাজ চলছে বলে জানিয়েছে তারা। মেসির ইন্টার মায়ামিতে চুক্তির ওটাই সবচেয়ে আকর্ষণীয় দিক বলেও মনে করা হচ্ছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com