মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খুলনায় পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা-ভাঙচুর

খুলনায় পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা-ভাঙচুর

খুলনা সংবাদদাতা

খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে নগরীর ফুলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে চারটি মোটরসাইকেলে করে ৬/৭ জন সন্ত্রাসী চাপাতি, দাসহ ধারালো অস্ত্র নিয়ে দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে এসে হামলা চালায়। এসময় তাদের কেউ কেউ হেলমেট পড়া ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। সন্ত্রাসীরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুর করে। এছাড়া পত্রিকা অফিসের পাশে থাকা কাকন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন কার্যালয়েও হামলা-ভাঙচুর করে পালিয়ে যায়।

দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ বলেন, কিছুদিন আগে মাদক, জুয়ার বিরুদ্ধে পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। সেই নিউজের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

কাকন প্রিন্টিং অ্যান্ড প্রেসের মালিক নাছির উদ্দিন বলেন, সন্ত্রাসীরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুরের পাশাপাশি আমার অফিসের থাই গ্লাস ভেঙেছে।

এ বিষয়ে খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শণাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com