বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই : মির্জা ফখরুল

মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে বিএনপিকে ক্ষমতায় নিতে চাই এ কথাটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে গুলশানের একটি হোটেল বিএনপি মিডিয়া সেল ১ম বর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় গণমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপ, সাইবার সিকিউরিটি মামলা, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা-মামলা এবং সরকারের বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের তথ্যচিত্র প্রকাশ করা হয়।

সরকার ফের যেনতেন একটি নির্বাচন করার পায়তারা করছে বলে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণ কখনো ভোট দিতে পারেনি, এবারও পারবে না। এ কারণেই আমরা বারবার নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি করছি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যে চেতনা ও আশা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেখানে মুক্ত গণমাধ্যম অত্যন্ত গূরত্বপূর্ণ ছিল। কিন্তু বর্তমান শাসকগোষ্ঠী জোর করে ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটা গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছে।

যারা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যে মিডিয়া কথা বলছে তাদেরই টুটি চেপে ধরা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, সত্য কথা বলার জন্য, সরকার বিরোধী মত প্রকাশ করায় অনেকেই আজ চাকরিচ্যুত হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ৬শ নেতাকর্মীকে গুম ও হত্যা করাসহ ৪০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

সরকার ১০ বছর ধরে বিভিন্ন কায়দায় গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে আমরা সংগ্রাম করে যাচ্ছি। রাষ্ট্রীয় সংস্কারের ২৭ দফা ঘোষণা করেছি। সমস্ত সরকার বিরোধী দলগুলো নিয়ে নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে রাজপথে আছি। দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত বিএনপির জোরদার আন্দোলন চলবে।

মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই মিডিয়া সেল তৈরি করা হয়েছিল। এ মিডিয়া সেল কেবল প্রচার- প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না। মিডিয়া সেল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসনের স্বপ্নের বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহিউদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আযম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com