মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব্রিকস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, ‘দাওয়াত পেলে নিশ্চয়ই যোগ দেব’

ব্রিকস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, ‘দাওয়াত পেলে নিশ্চয়ই যোগ দেব’

নিজস্ব প্রতিবেদক

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা— এই পাঁচটি দেশ নিয়ে গঠিত অর্থনৈতিক জোট ব্রিকসে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ওরা দাওয়াত দিলে আমরা নিশ্চয়ই যোগ দেব।

সোমবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিক্সসে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ব্রিকসের নেতৃত্বে এখন পাঁচজন আছেন। এই জোটে আরও কিছু দেশকে নিতে তারা চিন্তা করছেন। তারা ইমার্জিং ইকোনোমির দেশ নেবেন। আমরা একটা বড় অর্থনীতির দেশ। ওরা দাওয়াত দিলে আমরা নিশ্চয়ই যোগ দেব। তারা যদি আমাদের সদস্য করে, আমরা এটাকে স্বাগত জানাব।

তিনি বলেন, এ বিষয়ে আমাদের মতো আরও ৮টির মতো দেশ তাদের চিঠি দিয়েছে। আমরাও দিয়েছি। তবে এখনও তাদের কাছ থেকে আমরা আনুষ্ঠানিক চিঠি পাইনি।

জানা গেছে, সম্প্রতি জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিকসের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসার মধ্যে বৈঠকের পরে ওই আবেদন করে বাংলাদেশ।

আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে নতুন সদস্যপদ দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি আগ্রহপত্র পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com