শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বগুড়ায় তারুণ্যের সমাবেশে গিয়ে যুবদল নেতার মৃত্যু

বগুড়ায় তারুণ্যের সমাবেশে গিয়ে যুবদল নেতার মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদদাতা

বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দিতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৯ জুন) সকালে সমাবেশস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে নেতাকর্মীদের নিয়ে বগুড়ায় তারুণ্যের সমাবেশে যান আজিজুল হক। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হলে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়

এদিকে আজিজুল হকের অকাল মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুববিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু শোক প্রকাশ করেছেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com