বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সরকারি ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি পদ শূন্য: প্রতিমন্ত্রী

সরকারি ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি পদ শূন্য: প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ প্রশাসনে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে। তিনি আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসে শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃজনের জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে বিদ্যমান শূন্যপদগুলো তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না। এ ছাড়া উদ্বৃত্ত কর্মচারী ব্যবস্থাপনার জন্য সরকার বিধি অনুযায়ী ১০ শতাংশ শূন্য পদ সব সময় সংরক্ষণ করে থাকে। বর্তমানে শূন্য পদ পূরণের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

বাসস ঢাকা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com