সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাংবাদিক রব্বানীর হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

সাংবাদিক রব্বানীর হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী  নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ ঘটনায় অপরাধীদের শাস্তি দিতে সবই করা হবে বলে তিনি জানান।

হাছান মাহমুদ বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত মূল আসামিসহ অনেককেই দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা কিছু দরকার, সবকিছুই করা হবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

আজ শনিবার দুপুরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শরৎকালীন সেমিস্টার শুরু উপলক্ষে সীতাকুণ্ডের কুমিরা ক্যাম্পাস অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বাস্তবতা মেনে নিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাঠে মারা গেছে।

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেব না এবং রাজপথে থেকে কর্মসূচি বাস্তবায়ন করব’—বিএনপি মহাসচিবের এই বক্তব্যের  জবাবে তিনি বলেন, বিএনপি বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরেছে। কিন্তু কোনো দেশ তাদের এ দাবি সমর্থন করেনি। অর্থাৎ তাদের এ দাবি মাঠে মারা গেছে, শুধু মির্জা ফখরুল সাহেবসহ তাদের নেতাদের মুখে আছে।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনের আয়োজক হচ্ছে নির্বাচন কমিশন।

এর আগে আইআইইউসির নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের সঙ্গে প্রচেষ্টাকে যুক্ত করতে হবে। স্বপ্নের সঙ্গে যদি প্রচেষ্টাকে যুক্ত করা না হয়, তাহলে শুধু স্বপ্ন দেখে কোনো লাভ নেই।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবনসংগ্রামের উদাহরণ তুলে ধরে মন্ত্রী হাছান বলেন, জীবন হচ্ছে যুদ্ধক্ষেত্র। নিরন্তর উজানের বিপরীতে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিনিয়ত প্রতিকূলতার সঙ্গে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে জীবন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী, খাদিজাতুল আনোয়ার সনি, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।

বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com