সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভে পুলিশের বাধা

সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার বেলা দেড়টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করলে জিরো পয়েন্ট মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।

বিদ্যুৎ সংকটের সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চ ঢাকায় সচিবালয় অভিমুখে বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল। জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর বেলা সোয়া একটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে পুরানা পল্টন মোড় হয়ে সচিবালয়সংলগ্ন আবদুল গণি রোডের কাছে জিরো পয়েন্ট মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

রাস্তার ওপর পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিলে বিক্ষোভকারীরা সেই বাধা ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে গণতন্ত্র মঞ্চের নেতারা পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাঁদের কর্মসূচি শেষ করেন।

সচিবালয় অভিমুখে বিক্ষোভের আগে প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্যে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘আমরা নির্বাচন হতে দেব না, বলিনি। জনগণ যদি বলে নির্বাচন হতে দেব না, তখন আপনাদের করার কিছু নাই। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে, এটা দেশের জনগণ বিশ্বাস করে না। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা কর্মসূচি দিয়ে ধাপে ধাপে শান্তির দিকে অগ্রসর হচ্ছি। ঈদের পরে আরও বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। সমাবেশের পর সচিবালয় অভিমুখে পুলিশি বাধা নিয়ে এই জোটের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আজকে তাঁরা সচিবালয় অভিমুখে বিক্ষোভ করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ বাধা দিয়েছে। যে ধরনের আয়োজন পুলিশ সেখানে করে রেখেছে, যেভাবে তারা মারমুখী হয়েছে, তাতে মঞ্চের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের পেশাদারি দায়িত্ব পালন করুন। সরকারের সহযোগী হিসেবে দেশের মানুষ আপনাদের দেখতে চায় না।’

ঘটনাস্থলে থাকা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, সচিবালয় রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। চাইলেই কেউ এখানে বিক্ষোভ মিছিল নিয়ে যেতে পারেন না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত করাই পুলিশের কাজ। এই কাজ করতে গিয়ে তাঁরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com