মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দুর্গাপুরে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দুর্গাপুরে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে হাতুড়ি দিয়ে আঘাত করে হাত–পা ভেঙে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার খরশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল হান্নান (৩৮)। তিনি দুর্গাপুরের খরশ এলাকার বাসিন্দা। হামলায় আহত কলি হাসান দৈনিক আমাদের সময়ের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংবাদ প্রকাশের জেরে ৯ জুন রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার বাগিচাপাড়া টিচার্স লেনসংলগ্ন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত কলি হাসানের পথ রোধ করে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বেধড়ক পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়। টানা এক সপ্তাহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে কলি হাসান নিজ বাসায় ফেরেন। এ ঘটনায় গত শুক্রবার তাঁর স্ত্রী বাদী হয়ে হান্নান মিয়া ও দিবারপাড়া এলাকার আসাদ মিয়ার (৩৭) নাম উল্লেখ করে মামলা করেন।

ওই মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া আসামি হান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com