বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যারা যত বেশি তেলমর্দন করে, রাজনীতিতে তত বেশি উন্নতি করে : কাজী ফিরোজ

যারা যত বেশি তেলমর্দন করে, রাজনীতিতে তত বেশি উন্নতি করে : কাজী ফিরোজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, রাজনীতি এখন চাটুকারদের দখলে চলে গেছে। যারা যত বেশি তেলমর্দন করে, টাকা লুটপাট করে বিদেশে পাঠায়, রাজনীতিতে তারাই তত বেশি উন্নতি করে।

রোববার জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন কাজী ফিরোজ রশীদ।

সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, রাস্তাঘাটে মুজিব কোট পরে বুকে সোনার নৌকা লাগিয়ে অনেকে ঘুরে বেড়ায়। তাদের অন্তরে মুজিবের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) আদর্শ কতটুকু আছে জানা নেই।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সরকারের কঠোর সমালোচনা করেন কাজী ফিরোজ রশীদ। বিভিন্ন গণমাধ্যমে টাকা পাচার নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে। খালি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেড় লাখ কোটি টাকা খেলাপি ঋণ। কিন্তু বাস্তবে খেলাপি ঋণ তার দ্বিগুণ। তিন লাখ কোটি টাকা খেলাপি। বিভিন্নভাবে টাকা নিয়ে ব্যাংক আজ দেউলিয়া। এসব টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের যোগসাজশ ছাড়া কেউ টাকা বিদেশে নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, করোনার চাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চাপ, আইএমএফের শর্তের চাপ, ব্যাংক খাতের লুটপাটের চাপ। বহুমুখী এত চাপের মোকাবিলায় বাজেটের অগ্রযাত্রা মোটেও নিরাপদ হবে না বলে তিনি মনে করেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আমরা চুরিতে, চাঁদাবাজিতে, টাকা পাচারে স্মার্ট হয়েছি। আমরা এখন আর টাকায় ঘুষ লেনদেন করি না। ঘুষ ডলারে নিয়ে বিদেশে নিয়ে স্মার্ট হয়েছি।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com