শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
খুরা রোগের ভ্যাকসিন নিয়ে খামারিদের পাশে এফএনএফ ফার্মা

খুরা রোগের ভ্যাকসিন নিয়ে খামারিদের পাশে এফএনএফ ফার্মা

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহে গরুকে খুরা রোগ থেকে বাঁচাতে খামারিদের পাশে দাঁড়িয়েছে এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রোববার (১৮ জুন) বিকেলে এক হাজার খুরা রোগের প্রতিষেধক ভ্যাকসিন বিনা মূল্যে প্রদান করেন প্রতিষ্ঠানটির কর্ণধার মখলেছুল ইসলাম।

ঝিনাইদহ প্রাণিসম্পদ অফিসের তত্ত্বাবধানে খুরা রোগের প্রতিষেধক ভ্যাকসিন তুলে দেওয়া হয় বাংলাদেশের ডেইরি আইকন আম্বিয়া খাতুন লাকির হাতে। সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার মন্ডল, এলইউভি তারেক মুছা, এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বায়োলজিক্যাল ম্যানেজার কোহিনুর পারভীন, ডিএলএস মন্জুরুল ইকবাল প্রমুখ।

আম্বিয়া খাতুন লাকি বলেন, আমরা যারা গরু খামারি রয়েছি তারা পশুর খুরা রোগ নিয়ে খুবই চিন্তায় থাকি। এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

এফএনএফ ফার্মার এমডি মখলেছুল ইসলাম বলেন, আমাদের এ প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি হয়েছে। দীর্ঘসময় পথচলায় খামারিরাই আমাদের পাশে থেকেছেন। তাদের জন্য কিছু করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা সব সময় সচেষ্ট আছি তারা যেন স্বল্পমূল্যে ভ্যাকসিন পেতে পারেন। সেজন্য আমরা সর্বদা সব ধরনের ভ্যাকসিনের দাম খামারিদের নাগালের মধ্যে রাখি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার সরকার বলেন, পশুর খুরা রোগ খুবই বিপজ্জনক একটি রোগ। এ রোগ থেকে বাঁচতে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। সঠিক সময়ে যদি পশুকে ভ্যাকসিন প্রদান করা যায় তবে চিন্তার কোনো কারণ নেই।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com