মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যারা সাংবাদিক হত্যা করে তারা জাতির শত্রু

কুবি সংবাদদাতা

বাংলানিউজ২৪-এর জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানবনন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন প্রেসক্লাব। রবিবার(১৮ জুন) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাফায়িত সিফাতের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন, ‘যারা সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নেয়, যারা সাংবাদিক নিধন করে, হত্যা করে তারা জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু।

কারণ সাংবাদিক জাতির বিবেক, সমাজের যে অনাচার অত্যাচার থাকে সেগুলো তুলে এনে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে। সাংবাদিক নাদিম ভাইকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। হত্যার আগে তার উপর অমানবিক শারীরিক অত্যাচার করা হয়েছে। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের এই মানববন্ধন থেকে দাবী জানাই নাদিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা হোক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার তার বক্তব্যে বলেন, ‘করোনার দুর্দিনেও আইনশৃঙ্খলা বাহিনী, ডাক্তারদের পাশাপাশি জীবন ঝুঁকি নিয়ে সঠিক তথ্য দিতে কাজ করে গেছে সাংবাদিকরা। তারা ৩৬৫ দিন, ২৪ ঘন্টাই দেশের জন্য কাজ করে। যখনই যেই দল অন্যায় করে, যে ব্যক্তি অন্যায় করে তার বিরুদ্ধে লেখালেখি করে। সাংবাদিক নাদিম, সাগর-রুনি সহ সকল হত্যার বিচার চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল হাসান, কার্যনির্বাহী সদস্য কাতিব হাসান মুরাদ সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা এবং অনুপ্রাস কন্ঠ চর্চা কেন্দ্র, বিএনসিসি, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্লাটফর্ম এমসিজে নিউজ, অভয়ারণ্য, থিয়েটার কুবি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন।

প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com