মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
৫০ হাজার টাকা দুর্নীতির অভিযোগে উপাচার্য গ্রেপ্তার

৫০ হাজার টাকা দুর্নীতির অভিযোগে উপাচার্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

৫০ হাজার টাকা (ভারতীয় মুদ্রা) দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ডি রবিন্দর দাচেপল্লী।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, হায়দরাবাদের নিজ বাসভবন থেকে ঘুষের টাকাসহ তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন ব্যুরো। এসময় তার বেডরুমের আলমারি থেকে ঘুষের টাকা উদ্ধার করেন কর্মকর্তারা।

অভিযোগ ওঠে, ২০২২-২৩ সালের জন্য বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার ও পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস ব্যবহারের বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন উপাচার্য। ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের স্বল্পমেয়াদী কোর্স করায়।

দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা জানান, দাসারি শঙ্কর নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষের এ অর্থ গ্রহণ করেছিলেন উপাচার্য রবিন্দর। অভিযুক্ত উপাচার্যকে হায়দরাবাদের দুর্নীতি দমন আদালতে তোলা হবে।

এদিকে রেজিস্ট্রার নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কার্যনির্বাহী কমিটির মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যেই ঘুষের টাকাসহ উপাচার্যের গ্রেপ্তারের খবর এল।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com