বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী ওঠালে ব্যবস্থা 

ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী ওঠালে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠালে ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রায় লঞ্চে কোনোভাবেই যেন অতিরিক্ত যাত্রী না নেওয়া হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে মালিকদেরকে অনুরোধ করা হবে।

রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। এছাড়া ঈদের ছুটি শুরু হওয়ার আগেই জুন মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য গার্মেন্টস মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে। যানজট নিরসনে পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে তারা সম্মত হয়েছেন। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে যেন শিল্প এলাকায় উদ্দেশ্যমূলক অস্থিরতা কিংবা

নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে।

এসময়ে জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমান ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সব বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com