বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যা কিছু দেয় প্রধানমন্ত্রী, আমি না : মাশরাফি

যা কিছু দেয় প্রধানমন্ত্রী, আমি না : মাশরাফি

নড়াইল সংবাদদাতা

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আপনারা যা পাচ্ছেন সব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছে, আমি কিছু দেইনি। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারগুলোই আমি আপনাদের জন্য বয়ে নিয়ে আসছি। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি আপনাদের জন্য যেন আরও দিতে পারেন। আর আমি যতদিন বেঁচে আছি আপনাদের জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।

রোববার (১৮ জুন) সকাল বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাশরাফি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নড়াইল সদর উপজেলায় ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ৫১টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান করা হয়। মোট ১১২ বান্ডেল টিন ও প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

সেবা প্রত্যাশী ষাটোর্ধ্ব এক নারী বলেন, ২ সপ্তাহ আগে আমার ঘর আগুনে পুড়ে যায়। ঘর ঠিক করার মতো কোনো টাকা আমার ছিল না। এমপি মাশরাফি সঙ্গে সঙ্গে লোক পাঠায়ে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, চাল, ডাল এগুলো দেছে। আজ আবার ঘর ঠিক করার জন্য টিন আর টাকা দেছে। আমি কলাম যে সব দেছে মাশরাফি, সে কয় আমি দেই নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিছে। আমরা প্রধানমন্ত্রী ও আমাগো ছাওয়াল (ছেলে) মাশরাফির জন্যি মন ভইরে দোয়া করি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, চন্ডিবরপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, মুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com