সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চাঁদপুরে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা, চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদপুরে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা, চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদপুর সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যুবলীগকর্মী মোবারক হোসেন বাবুকে গুলি করে হত্যার ঘটনায় মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (১৮ জুন) ডিবি পুলিশের ওসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রোববার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় মোহনপুর কাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৩টায় তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (১৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশে যাওয়ার পথে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগকর্মী মোবারক হোসেন বাবু নিহত হন। নিহত বাবু মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী ছিলেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই কালু ব্যাপারী বাদী হয়ে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে প্রধান আসামি করে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com