শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দেশের বিরুদ্ধে নালিশের রাজনীতি আমরা করি না : কাদের

দেশের বিরুদ্ধে নালিশের রাজনীতি আমরা করি না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাওয়াত ছাড়াই নালিশ করতে বিদেশিদের কাছে যায়। তাদের দাওয়াতে আমরা দুই-একবার গিয়েছি । আমরা দেশের বিরুদ্ধে নালিশ করার রাজনীতি করি না ।

রোববার (১৮ জুন) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তারা কী জানেন ? তাদের দলও তলে তলে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। মির্জা ফখরুলের কাছ থেকে অশ্লীল কথা আমরা আশা করি না। নির্বাচনকে কুত্তামারা নির্বাচন বলেছেন তিনি । এটা প্রত্যাহার করতে বলেছি ।
 
মানুষ নির্বাচনে আগ্রহ হারাচ্ছে কিনা ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০ শতাংশও ভোট পড়ে না। গাজীপুরে ৪৮ শতাংশ ভোট পড়েছে। যারা বলেন যে ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, এটা তাদের জন্য উদাহরণ। বিএনপি নিঃসন্দেহে একটি বড় দল। তারা না আসার পরও ভোটারের এই উপস্থিতিকে কম বলার সুযোগ নেই । 

সেতুমন্ত্রী বলেন, ওই যে রবীন্দ্রনাথের কাদম্বিনী মরিয়া প্রমাণ করলেন, তিনি মরেননি। সেরকম আওয়ামী লীগকে হেরে গিয়ে প্রমাণ করতে হবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে । 

ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য বাইডেন-মোদির সংলাপের দিকে তাকিয়ে আছেন কিনা? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  আমরা কারো দিকে তাকিয়ে নেই, আমরা তাকিয়ে আছি আমাদের জনগণের দিকে। বিদেশিরা আমাদের উন্নয়ন সহযোগী হতে পারে, তারা আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে এটি আমরা বিশ্বাস করি না ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com