বুধবার, ১০ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বৃহস্পতিবার

আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক আগামী বৃহস্পতিবার (২২ জুন) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ জুন) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান এ তথ্য নিশ্চিত  করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে বৈঠক করে থাকে। চলমান রাজনীতির প্রেক্ষাপট থেকে শুরু করে বর্তমান সিটি করপোরেশন নির্বাচন, বিরোধী দলের নির্বাচনী চিন্তা ভাবনা, জামায়াত নিয়ে আওয়ামী লীগের ভাবনাসহ বেশ কয়েকটি বিষয়ে ফয়সালা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা।

এদিকে কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলকর্মী—সবার দৃষ্টি এখন এই বৈঠকের দিকে। দলের সাংগঠনিক দুর্বলতা ও করণীয় নিয়ে নেতাদের কথা শুনবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন তিনি।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রেসিডিয়াম সদস্য, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, দলের কোষাধ্যক্ষ এবং ২৮ জন সদস্যসহ মোট ৮১ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com