বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল কারিগর শিক্ষক সমাজ : শিক্ষামন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল কারিগর শিক্ষক সমাজ : শিক্ষামন্ত্রী

চাঁদপুর সংবাদদাতা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল কারিগর হচ্ছেন শিক্ষক সমাজ। তাই এখন থেকেই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

আজ শনিবার চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং আমাদের করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় চাঁদপুরের ৮ উপজেলার ৩২০টি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। স্বাগত বক্তব্য রাখেন পরিদর্শক প্রফেসর মো. আজহারুল ইসলাম।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শুধু পোশাকে আর চলন-বলনে স্মার্ট নয়। মেধা, বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল লক্ষ্য।

যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি ভিত্তি যেমন স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গর্ভানমেন্ট এবং স্মার্ট সোসাইটির কথা উল্লেখ করেছেন। সেই লক্ষ্যে শিক্ষকদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এতে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, চাঁদপুর পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com